অমিতাভের সিনেমায় সাদিয়া

· Prothom Alo

অমিতাভ রেজার ওয়েব ফিকশন ‘লাভ সিটার’–এ কাজ করছেন সাদিয়া আয়মান। একটি পোষা বিড়ালকে কেন্দ্র করে রোমান্টিক ঘরানার সিনেমার গল্প আবর্তিত হয়েছে। অমিতাভ রেজার সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই দম্পতি। বঙ্গ অরিজিনাল সিনেমায় সাদিয়া আয়মানের বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল পলাশ।

Visit xsportfeed.quest for more information.

বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান প্রথম আলোকে জানান, ‘সিনেমায় পোষা প্রাণীর প্রতি মমতা তুলে ধরা হয়েছে।’

অমিতাভ রেজা

সপ্তাহখানেক ধরে ঢাকার গুলশান, বনানীতে দৃশ্যধারণ চলছে। ‘মায়াশালিক’, ‘স্বপ্নভূক’ থেকে ‘বিভাবরী’—ছয় বছরের ক্যারিয়ারে সাদিয়া আয়মানকে বেশ কয়েকটি ওয়েব সিনেমায় দেখা গেছে।

নিজেকে কেন রানি ভাবেন সাদিয়া আয়মান

গত বছর উৎসব সিনেমায় অভিনয় করে আলোচিত হন সাদিয়া আয়মান।
অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় এর আগে ‘বোহেমিয়ান ঘোড়া’য় কাজ করেছেন সাদিয়া আয়মান।

সাদিয়া আয়মান

Read full story at source