বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে পারমাণবিক বোমা বাড়ানোর ঘোষণা ফ্রান্সের

· Prothom Alo

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো নিজেদের ভান্ডারে পারমাণবিক বোমার (ওয়ারহেড) সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। স্থানীয় সময় সোমবার উত্তর-পশ্চিম ফ্রান্সের ল’ইল লং সামরিক ঘাঁটিতে দাঁড়িয়ে তিনি এ ঘোষণা দেন। ঘাঁটিটি ফ্রান্সের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিনগুলোর প্রধান কেন্দ্র।

Visit asg-reflektory.pl for more information.

এমানুয়েল মাখোঁ বলেন, বর্তমানে ফ্রান্সে ৩০০টির কম পারমাণবিক বোমা আছে। তিনি এই সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে ঠিক কতগুলো বাড়ানো হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি। ১৯৯২ সালের পর এই প্রথম ফ্রান্স তাদের পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াতে যাচ্ছে।

এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে মাখোঁ বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি এবং ইউরোপীয় মিত্রদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ইউরোপের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা আরও জোরালো করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

যৌথভাবে অস্ত্র উৎপাদন করবে ভারত–ফ্রান্স

মাখোঁ আরও বলেন, ফ্রান্স এখন থেকে মিত্রদেশগুলোকে সাময়িকভাবে নিজেদের পারমাণবিক অস্ত্রবাহী যুদ্ধবিমান মোতায়েন করার অনুমতি দেবে। এ ছাড়া হামলা চালানোর সক্ষমতা বাড়াতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য যৌথভাবে ‘অতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে’ কাজ করবে বলেও ঘোষণা দেন তিনি।

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনায় বসবে ইরানচীন, ভারত, পাকিস্তান—কার কাছে কত পারমাণবিক অস্ত্র

Read full story at source