মদনগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, পুড়ে গেছে ট্রান্সফরমার

· Prothom Alo

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ পাওয়ার গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডে একটি ৩৫/৫০ মেগা ভোল্ট অ্যাম্পিয়ার ট্রান্সফরমার সম্পূর্ণ পুড়ে গেছে এবং অপর একটি ট্রান্সফরমারের কেব্‌ল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় উপকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বন্দর, নবীগঞ্জসহ আশপাশের এলাকার বিদ্যুৎ–বিভ্রাট দেখা দিয়েছে।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁ বিদ্যুৎ উপকেন্দ্র থেকে আংশিক লোড নিয়ে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মদনগঞ্জ পাওয়ার গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্রে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত বিদ্যুৎ উপকেন্দ্রে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। এতে বন্দর, নবীগঞ্জসহ আশপাশের এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।  আগুনে উপকেন্দ্রটির দুটি ৩৫/৫০ এমভিএ (মেগা ভোল্ট অ্যাম্পিয়ার ট্রান্সফরমার) ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ট্রান্সফরমার সম্পূর্ণ পুড়ে গেছে এবং অপর ট্রান্সফরমারের বৈদ্যুতিক কেব্‌ল পুড়ে গেছে।

স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বিকল্প ব্যবস্থা হিসেবে সোনারগাঁ বিদ্যুৎ উপকেন্দ্র থেকে আংশিক লোড নিয়ে কিছু এলাকায় রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ পাওয়ার গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লেগে পুড়ে গেছে ট্রান্সফরমার

এ বিষয়ে বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ পারভেজ ভুঁইয়া প্রথম আলোকে জানান, মদনগঞ্জ পাওয়ার গ্রিডের একটি ৩৫/৫০ মেগা ভোল্ট অ্যাম্পিয়ারের(এমভিএ) একটি ট্রান্সফরমার সম্পূর্ণ পুড়ে গেছে এবং অপরটির ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উপকেন্দ্রটি আপাতত বন্ধ রয়েছে। সোনারগাঁ উপকেন্দ্র থেকে সীমিত লোড নিয়ে রাত সাড়ে ১১টার দিকে কিছু এলাকায় বিদ্যুৎ দেওয়া হয়েছে। লোডশেডিং করে সরবরাহ চালু রাখা হবে।

মোহাম্মদ পারভেজ ভুঁইয়া আরও বলেন, উপকেন্দ্রের  ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি মেরামত শেষে শনিবারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Read full story at source