৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, একগুচ্ছ নির্দেশনা দিল পিএসসি
· Prothom Alo

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনাবলি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রোববার (১৫ মার্চ ২০২৬) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে একগুচ্ছ নির্দেশনা জানানো হয়। পরীক্ষার হলে সব ধরনের জালিয়াতি রোধ করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এবার তল্লাশি ও সতর্কতামূলক ব্যবস্থায় আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
পরীক্ষার সময়সূচি
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল শুরু হবে। এই পর্বের পরীক্ষাগুলো চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। এরপর কারিগরি ও পেশাগত বা পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ এপ্রিল, যা শেষ হবে ৭ মে। নির্ধারিত এই সূচি অনুযায়ী ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Visit truewildgame.com for more information.
কেন্দ্রে যেসব সামগ্রী নিষিদ্ধ—
পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা হলে সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, মুঠোফোন, ডিজিটাল বা অ্যানালগ ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া চাবি, মানিব্যাগ, গয়না, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডসদৃশ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা কার্ডও সঙ্গে রাখা যাবে না। পিএসসি সাফ জানিয়ে দিয়েছে, এসব নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি কারও কাছে এসব পাওয়া গেলে তাঁর প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ১৯১কঠোর তল্লাশি ও বিশেষ সতর্কতা—
নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষার দিন কেন্দ্রের প্রবেশপথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি মেটাল ডিটেক্টরের সাহায্যে নিবিড়ভাবে তল্লাশি করা হবে। মুঠোফোন বা কোনো ধরনের ডিভাইস শনাক্ত করতে এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ইতিমধ্যে পরীক্ষার্থীদের নিবন্ধিত মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো শুরু করেছে পিএসসি।
বিআইডব্লিউটিএতে ৯ থেকে ১৬ গ্রেডে চাকরি, পদ ৫৪কান খোলা রাখার বিশেষ নিয়ম—
পরীক্ষায় হাইটেক জালিয়াতি ঠেকাতে এবার পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ পরীক্ষার সময় কানের ওপর কোনো ধরনের আবরণ রাখা যাবে না। যদি কোনো পরীক্ষার্থীর চিকিৎসার কারণে শ্রবণ সহায়িকা (হিয়ারিং এইড) ব্যবহারের আবশ্যকতা থাকে, তবে তাঁকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই কমিশনের লিখিত অনুমোদন নিতে হবে।
উত্তীর্ণ ১২ হাজার ৩৮৫ পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারবেন।
বিনা মূল্যে ৬ ধরনের প্রশিক্ষণ পাবেন আড়াই লাখ তরুণ, সঙ্গে মাসিক ভাতাও