জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি টিআইবির
· Prothom Alo

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিন জাহান হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছে সংস্থাটি।
Visit xsportfeed.life for more information.
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। টিআইবি জানায়, হত্যার শিকার শারমিন জাহান টিআইবির অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সহদলনেতা ছিলেন। গতকাল রোববার (১৫ মার্চ) সাভারের ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসায় তিনি হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় জাবি ইয়েস গ্রুপের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
টিআইবি মনে করে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা গভীর গুরুত্বের সঙ্গে তদন্ত করা অত্যন্ত জরুরি। দ্রুততার সঙ্গে ঘটনাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শারমিন জাহান খাদিজা গত বছরের ৮ ডিসেম্বর থেকে জাবি ইয়েস গ্রুপের সদস্য হিসেবে সম্পৃক্ত হয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। পরে চলতি বছরের ২৭ জানুয়ারি তিনি এ গ্রুপের সহদলনেতা (নারী) নির্বাচিত হন। জাবির লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর এ অকাল ও মর্মান্তিক মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত।