কর্তন ছাড়াই ইউ ক্যাটাগরিতে সনদ পেল ‘দম’
· Prothom Alo
সেন্সর সার্টিফিকেশন সনদ পেল ‘দম’ সিনেমা। জানা যায়, সিনেমাটি ‘ইউ’ (U) গ্রেডে এই সনদ পেয়েছে। এর অর্থ সিনেমাটি সর্বসাধারণের জন্য প্রদর্শনের উপযোগী। এই সেন্সর সনদের মাধ্যমে ঈদ উপলক্ষে মুক্তির দৌড়ে এগিয়ে থাকা সিনেমাগুলোর মধ্যে ‘দম’ প্রথম সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেশন সনদপত্র পেল।
ঘোষণার সময় থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল। বিশেষ করে ১০ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
Visit chickenroadslot.pro for more information.
সেন্সর পেল ‘দম’ সিনেমাকোনো দৃশ্য কর্তন ছাড়াই সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পাওয়ায় স্বাভাবিকভাবেই নির্মাতা রেদওয়ান রনি উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘সিনেমাটি সব বয়সী দর্শকের দেখার উপযোগী হিসেবে ছাড়পত্র পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। কারণ, “দম” সিনেমায় উঠে আসবে সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। পোস্টার ও টিজারে দর্শকের যে সাড়া পেয়েছি, তাতে আমরা অভিভূত। আশা করছি, বড় পর্দায় সিনেমাটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি অনুপ্রেরণার গল্পের মধ্য দিয়ে নিয়ে যাবে।’
এদিকে সিনেমাটির অফিশিয়াল পোস্টার ও টিজার প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রশংসায় ভাসছে ‘দম’। পোস্টারে আফরান নিশোর দৃঢ় ও লড়াকু চাহনি এবং টিজারে এক সাধারণ মানুষের বেঁচে থাকার তীব্র সংগ্রামের আভাস পাওয়া গেছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার ফার্স্ট লুকের প্রতিটি দৃশ্য নিয়ে দর্শক কথা বলছেন, প্রশংসা করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঈদে মুক্তি পাচ্ছে ‘দম’ সিনেমাএসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সিনেমা নির্মাণ থেকে শুরু করে মুক্তি পর্যন্ত নানা রকম দাপ্তরিক কাজ করতে হয়। তার শেষ ধাপ হলো সেন্সর সার্টিফিকেট পাওয়া। সেটিও সম্পন্ন করল “দম”। আড়াই বছর ধরে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় গভীর প্যাশন নিয়ে আমরা সিনেমাটি নির্মাণ করেছি। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন এবং কোনো কাটছাঁট ছাড়াই এটি প্রদর্শনের অনুমতি দিয়েছেন, যা আমাদের গল্পের মৌলিকতা বজায় রাখতে সাহায্য করেছে। এই ঈদে বড় পর্দায় দর্শকের সামনে সিনেমাটি নিয়ে আসার জন্য আমরা এখন পুরোপুরি প্রস্তুত।’
নিশোর ‘দম’ নিয়ে কী লিখেছেন দর্শকেরা‘দম’–এর ফার্স্ট লুকে আফরান নিশো। চরকির সৌজন্যেসিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন সাবিনা ইয়াসমীন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন। সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান, মো. সাইফুল্লাহ।