ঈদে ওটিটিতে কী দেখবেন
· Prothom Alo
পবিত্র ঈদুল ফিতরে স্ট্রিমিং প্ল্যাটফর্মেও বেশ কয়েকটি সিনেমা, সিরিজ মুক্তি পাবে।
Visit asg-reflektory.pl for more information.
ক্যাকটাস, চরকি
চরকি অরিজিনাল সিরিজ ক্যাকটাস নির্মাণ করেছেন নির্মাতা শিহাব শাহীন। মানসিভ নামের এক সাধারণ তরুণের হ্যাকার হয়ে ওঠার গল্প পর্দায় তুলে ধরা হয়েছে। চরিত্রটিতে অভিনয় করেছেন প্রীতম হাসান, তাঁর বিপরীতে আছেন মেহজাবীন চৌধুরী। স্পাই-থ্রিলার সিরিজটি গতকাল মুক্তি পেয়েছে।
ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’–এর দৃশ্যে ইয়াশ রোহান ও পারসা ইভানাএকসাথে আলাদা, হইচই
কখনো কখনো দুজন মানুষ একই ছাদের নিচে থেকেও দূরে সরে যায়—এমনই এক সম্পর্কের গল্পে হইচইয়ের সিনেমা একসাথে আলাদা নির্মাণ করেছেন রেজাউর রহমান। এতে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা। সিনেমাটি গতকাল রাত ১২টার পর মুক্তি পেয়েছে।
সাদিয়া আয়মান হল থেকে ৮ কোটি টাকার বেশি ওঠানো কঠিনলাভ সিটার, বঙ্গ
সাদিয়া আয়মান ও জিয়াউল পলাশ জুটিকে নিয়ে লাভ সিটার নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। এক বিড়াল আর দুই মানুষের অদ্ভুত মায়ার গল্পে নির্মিত ফিকশনটির চিত্রনাট্যও লিখেছেন এই দম্পতি। ফিকশনটি ঈদের তৃতীয় দিন বঙ্গতে মুক্তি পাবে। এর বাইরে বঙ্গ অরিজিনাল জ্যাকপট, মিস্ট্রি থ্রিলার লিলিসহ বেশ কয়েকটি কনটেন্ট মুক্তি দেবে প্ল্যাটফর্মটি।
‘চক্র ২’ সিরিজে অভিনয় করেছে তৌসিফ মাহবুব মোশাররফ, নিশো, জয়া ছিলেন তবু কি জমল ওটিটিচক্র ২, আইস্ক্রিন
আইস্ক্রিন অরিজিনাল সিরিজ চক্র ২ নির্মাণ করেছেন নির্মাতা ভিকি জাহেদ। অন্ধকারে লুকানো সত্য, খুনের ছায়া রহস্যের জট নিয়ে নির্মিত সাইকোলজিক্যাল থ্রিলারটি ঈদে মুক্তি পাচ্ছে। ৮ পর্বের এই সিরিজে তৌসিফ মাহবুব, বাঁধনসহ অনেকে অভিনয় করেছেন। এর বাইরে সিক্স নামে আরেক ওয়েব সিরিজ মুক্তি দেবে প্ল্যাটফর্মটি। তানিম পারভেজ পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন ইফতেখার ফাহমি, আরশ খান ও সাদিয়া ইসলাম মৌ।