ফরিদপুরে সুধীজনদের নিয়ে বন্ধুসভার ইফতার
· Prothom Alo
সুধীজনদের নিয়ে ইফতার আয়োজন করেছে ফরিদপুর বন্ধুসভা। ১৩ মার্চ শহরের দক্ষিণ কালীবাড়ি মহল্লার ব্রাহ্মসমাজ সড়কে একটি স্থানীয় দৈনিক পত্রিকার কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এতে বন্ধুসভার বন্ধু ও সুধীজনেরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। আলোচকেরা বন্ধুসভার মানবিক ও সামাজিক কাজগুলোকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
Visit aportal.club for more information.
বন্ধুসভার উপদেষ্টা ও ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. সহীদ উল্লা বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সমাজে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বন্ধুসভার এমন আয়োজন ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।
মো. সহীদ উল্লা বলেন, বন্ধুসভা শুধু একটি সংগঠন নয়, এটি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার একটি প্ল্যাটফর্ম। এমন ইফতার আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে এবং সমাজকল্যাণমূলক কাজে সবাইকে আরও উদ্বুদ্ধ করে।
সভাপতি, ফরিদপুর বন্ধুসভা