দুই রাজপুত্রকে নিয়ে অনেক আনন্দে থাকো

· Prothom Alo

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
ওমর সানী শাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন শাকিব খান, সব সময় ভালো থেকো, তোমার দীর্ঘায়ু কামনা করছি। তোমার দুই রাজপুত্রকে নিয়ে অনেক আনন্দে থাকো।’দেশের মানুষের সাম্প্রতিক হতাহতের ঘটনার প্রসঙ্গ সামনে এনে অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘স্বাভাবিক মৃত্যু যেন দেন আল্লাহ। এর চেয়ে বড় চাওয়া আর হতে পারে?’ এখানে অভিনেত্রী তানভীন সুইটি মন্তব্য করেছেন, ‘ঠিক বলেছিস! বাসে এতগুলো মানুষের একসঙ্গে মৃত্যু কোনোভাবেই মানতে পারছি না, সামান্য ভুলের জন্য এত বড় ঘটনা ঘটেছে।’অভিনেতা রওনক হাসান ঈদের সিনেমা দেখা শেষে লিখেছেন, ‘অবশেষে ঈদ আনন্দপূর্ণ হলো “বনলতা এক্সপ্রেস”–এ চড়ে। হাসি-কান্না, আনন্দ-বেদনার এক অনুপম যাত্রা। আলাদা করে কার কথা বলব। কিসের কথা বলব? তানিম নূর ভাই আমার অশেষ ভালোবাসা। তুমি ও তোমার ট্রেনের প্রত্যেকের জন্য ভালোবাসা, শুভকামনা। এই যাত্রা অবিরাম হোক।’এদিকে ‘দম’ সিনেমা দেখেছেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। তিনি নিশোর প্রশংসায় লিখেছেন, ‘আফরান নিশো ভাই অসাধারণ। রেদওয়ান রনি ভাই তোমাকে নিয়ে গর্ব করি। শুভকামনা পুরো টিম।’‘আমি প্রিন্সের সঙ্গে একাধিকবার ডেট করেছি’ঘুরতে গিয়ে অভিনেত্রী রোকাইয়া জাহান ছবিটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘মধুপুর ঘুরতে গিয়ে পরিচয় হলো, এক গারো বন্ধুর সঙ্গে। তাদের বাড়ি দেখলাম। কী সুন্দর গোছানো, পরিষ্কার মাটির ঘর। ৩০ বছর আগে তারা এখানে এসে বাড়ি করে, বাড়ির পাশেই আনারস আর কলা চাষ করে। এটাই মূলত তাদের প্রধান জীবিকা। ওহ হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বেশি আনারস উৎপাদন হয় এই মধুপুরেই।’

Visit esporist.com for more information.

Read full story at source