কাল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
· Prothom Alo

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরটি হতে যাচ্ছে টেকসই রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্র তৈরির গুরুত্বপূর্ণ ধাপ। এই সফরের মধ্য দিয়ে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দিল্লির অবস্থান বুঝতে চাইবে ঢাকা। তেমনি দীর্ঘ মেয়াদে সম্পর্কের বিষয়ে বাংলাদেশের ভাবনা সম্পর্কে ভারতকে বার্তা দেওয়া হবে। সরকারের উচ্চপর্যায়ের সূত্র অনুযায়ী, আগামীকাল ৭ এপ্রিল মঙ্গলবার থেকে ৯ এপ্রিল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে ভারতের অবস্থান বাংলাদেশ জানতে ও বুঝতে চাইবে।
Visit freshyourfeel.com for more information.