বুকের গহিনে কালবৈশাখী ঝড়

· Prothom Alo

মানুষের ভিড়ে আজও মানুষ খুঁজি
‎আমি এক ক্লান্ত পথিক
‎হাঁটে না আর কোনো চোখ
‎আকস্মিক থমকে যাই, কাঁদে মুখ
‎কেউ জানে না কিছু, কেউ বোঝে না কিছু
‎ভালোবাসাহীন দরিয়ানগর দৌড়ায় দিকহারা পাগলমন
‎স্বপ্নে ঝুলে থাকে স্বপ্ন, জ্যামিতি বোঝে না জীবন
‎‎মরীচিকা মায়ার খেলা
‎অন্ধকারে হাটঁতে গিয়ে হোঁচট খাই বারেবার
‎অন্ধকারের ভেতর আরও অন্ধকার খুঁজি
‎বুকের গহিনে—কালবৈশাখী ঝড়...

Visit casino-promo.biz for more information.

Read full story at source