সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ১ এপ্রিল, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

হামের টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য বনাম বাস্তবতা: কোথায় বিভ্রান্তি, কোথায় সংকট

সরদার সাখাওয়াত হোসেন

বেসরকারি চাকরিজীবী শামীমা নাসরিনের মেয়েটির বয়স ৪ বছর। জন্মের পর থেকে শিশুদের যতগুলো টিকা নিতে হয়, তার সবই দেওয়া হয়েছিল। এর মধ্যে হামের টিকাও ছিল। কিন্তু তিনি এখন দ্বিধাগ্রস্ত, আদৌ কি তাঁর মেয়ে হামের টিকা পেয়েছিল? নাকি হামের টিকার নাম করে অন্য টিকা দেওয়া হয়েছিল! শামীমা নাসরিনের এই দ্বিধা ও শঙ্কার কারণ নতুন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের সাম্প্রতিক এক বক্তব্য। বিস্তারিত পড়ুন...

Visit michezonews.co.za for more information.

ডিজেল নিয়েই যত দুশ্চিন্তা

সারা দেশের তেলসংকটের আঁচ পড়েছে মাছ ধরার ট্রলারেও। ডিজেল না পেয়ে অনেকে সমুদ্রে যেতে পারছেন না মাছ ধরতে। তাই সারিবদ্ধভাবে কর্ণফুলী নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে মাছ ধরার অসংখ্য ট্রলার। গতকাল বিকেল চারটায় চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার এলাকায়

মার্চে জ্বালানি তেল সরবরাহ করা গেলেও মজুত প্রায় শেষের দিকে চলে এসেছে। তাই এপ্রিলে জ্বালানি তেলের সরবরাহ ধরে রাখতে হলে সূচি মেনে আমদানি নিশ্চিত করতে হবে। চাহিদার অতিরিক্ত অকটেন আসার নিশ্চয়তা পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি তেল ডিজেল নিয়েই দুশ্চিন্তা বেশি। বিকল্প উৎস থেকে ডিজেল আমদানির চেষ্টা করছে সরকার। বিস্তারিত পড়ুন...

ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ৩০ মার্চ, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের ব্যয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছেন। হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে খরচ বহন করতে আহ্বান জানাতে পারেন ট্রাম্প। এই যুদ্ধের খরচ কয়েক হাজার কোটি ডলার হতে পারে। বিস্তারিত পড়ুন...

আরও একবার ভালো খেলেও আক্ষেপের হার হামজাদের

সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের হার দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করল বাংলাদেশ

সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারির এক বিশাল অংশ তখন লাল-সবুজ আবেগে টইটম্বুর। কর্মব্যস্ততার ক্লান্তি ভুলে প্রায় ৬ হাজার প্রবাসী বাংলাদেশি সেখানে জড়ো হয়েছিলেন সাদা টি-শার্ট পরে। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থেকেই তাঁদের গ্যালারি কাঁপানো স্লোগানে মনে হচ্ছিল এটি সিঙ্গাপুর নয়, যেন ঢাকার জাতীয় স্টেডিয়াম। বিস্তারিত পড়ুন...

‘চিরদিনই তুমি যে আমার’ থেকে করুণ মৃত্যু, রাহুলের ‘অসমাপ্ত’ গল্প

মৃত্যুর পর থেকে রাহুলের জীবন ও ক্যারিয়ার নতুন করে আলোচনায়। কোলাজ

২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়, সঙ্গে কপাল খুলে যায় ছবির নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অনেকেই ভেবেছিলেন, আর দশটা বাণিজ্যিক সিনেমার নায়কের মতোই রাহুল। কিন্তু সময়ের সঙ্গে বিভিন্ন ধারার সিনেমায় অভিনয়, লেখালেখি আর হালের পডকাস্ট দিয়ে বারবার দর্শকদের চমকে দিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...

Read full story at source