জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্ষা স্থগিত

· Prothom Alo

দুটি আসনে (শেরপুর–৩ ও বগুড়া–৬) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৯ এপ্রিল নির্ধারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি ও লাইব্রেরি সায়েন্স শেষ পর্বের সব বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেরপুর–৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন ও বগুড়া–৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Visit truewildgame.online for more information.

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নেওয়া যাবে পরিবার, থাকছে যে যে শর্ত

স্থগিত পরীক্ষাগুলো আগামী ১০ মে (রোববার) অনুষ্ঠিত হবে। পরীক্ষার কোড ৩০২ এবং প্রতিদিন পরীক্ষা শুরু হবে বেলা একটায়। পরীক্ষার সময় প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।

স্থগিত হওয়া পরীক্ষার অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, পালি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণরসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি বিজ্ঞানীর গবেষণায় অন্ত্রের রোগের চিকিৎসায় নতুন আশা

বিশ্ববিদ্যালয় আরও জানায়, আগে প্রকাশিত অন্যান্য পরীক্ষার সময়সূচি ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে। প্রয়োজনে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করতে পারবে।

Read full story at source