‘মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ ও জাতীয় পতাকা পেতাম না’

· Prothom Alo

‘মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ ও এই জাতীয় পতাকা আমরা পেতাম না। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ দেশ। সেই ত্যাগের ইতিহাস তোমাদের জানতে হবে। তবেই তোমাদের হাতে ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে। দেশ এগিয়ে যাবে।’

Visit freshyourfeel.com for more information.

সিরাজগঞ্জে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। ৩১ মার্চ পৌর শহরের হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়ের রাই মোহন চৌধুরী মিলনায়তনে এ অলিম্পিয়াডের আয়োজন করে সিরাজগঞ্জ বন্ধুসভা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল ও সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম। তাঁরা মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনার স্মৃতিচারণা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা

শিক্ষার্থীদের উদ্দেশে বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বলেন, ‘তোমরা কি জানো এই হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয় মহান মুক্তিযুদ্ধে কী ভূমিকা রেখেছে? নারী মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণকেন্দ্র ছিল এই বিদ্যালয় প্রাঙ্গণ। পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় এই পৌর শহরের জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের দুজন শিক্ষককে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ওই বিদ্যালয়ের একজন ছাত্রকে কীভাবে হত্যা করা হয়েছে! এসব ইতিহাস তরুণদের জানতে হবে।’

আরও বক্তব্য দেন হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহেল অফি, জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সিরাজগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি আরিফুল গণি।

সিরাজগঞ্জে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আলাউদ্দিন খান, সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা প্রদীপ সাহা, সাধারণ সম্পাদক বিপুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ বাবু, সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ, ম্যাগাজিন সম্পাদক আশীষ বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক আলাইনা হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুমাইয়া জাহান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক, বন্ধু কাউছার আহমেদ, কলি খাতুন, মারুফাসহ আরও অনেকে। সঞ্চালনা করেন সিরাজগঞ্জ বন্ধুসভার সভাপতি আবুল কাশেম।

অলিম্পিয়াডে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১০ জন শিক্ষার্থী অংশ নেয়। কুইজে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে মুক্তিযুদ্ধবিষয়ক বই উপহার দেওয়া হয়। বিজয়ীরা হলো হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাসনিম কবির (প্রথম), ফাতেমা খাতুন (দ্বিতীয়), আফিয়া খাতুন (তৃতীয়), জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির মাহফুজুর রহমান (চতুর্থ), খুশবু রহমান (পঞ্চম), হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নিশু খাতুন (ষষ্ঠ), আফিয়া আনোয়ার (সপ্তম), মিরপুর উচ্চবিদ্যালয়ের চৈতি খাতুন (অষ্টম), জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয় দশম শ্রেণির ওহেদুল কবির (নবম) এবং একই প্রতিষ্ঠানের সামি সিরাজ (দশম)।

সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা

Read full story at source